যেতে হবে, যেতে হবে, যাবোই তো
যাবোই তো, তবে এই ভাবে কেন?
যেখানে বাতাসে জলে বিষ বইত
সেখানে গাছগুলো দেখে যাই যেন।
যেদিন ফুসফুস সবুজ হয়ে উঠবে
গাছের পাতার মতন হেসে হেসে
নাকে সুগন্ধি ফুল ফুটবে,
সেদিন তারা ঘুমপাড়ানি শোনাবে এসে।
20/05/2021
i am a teacher, journalist, social activist. I share my experiences and struggles.
যেতে হবে, যেতে হবে, যাবোই তো
যাবোই তো, তবে এই ভাবে কেন?
যেখানে বাতাসে জলে বিষ বইত
সেখানে গাছগুলো দেখে যাই যেন।
যেদিন ফুসফুস সবুজ হয়ে উঠবে
গাছের পাতার মতন হেসে হেসে
নাকে সুগন্ধি ফুল ফুটবে,
সেদিন তারা ঘুমপাড়ানি শোনাবে এসে।
20/05/2021
২০০২
সালে বাগপুরের রহিম উদ্দিন বড়ভূঁইয়া এক প্রস্তাব দিলেন একটি পত্রিকা প্রকাশ করার। সঙ্গে
ছিলেন মাসতুতো ভাই রাজু আহমেদ চৌধুরি, বন্ধু কবির আহমেদ লস্কর ও আনোয়ারুল ইসলাম লস্কর।
নাম দেওয়া হল ‘আজকের বরাক’। ২০০৩ সালের ১৫ এপ্রিল উন্মোচন করা হল বাঁশকান্দি নেনা মিয়া
উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। অতিথি ছিলেন সাময়িক প্রসঙ্গের কর্ণধার তৈমুর রাজা চৌধুরি,
উপত্যকার অগ্রণী ব্যক্তিত্ব ইমাদ উদ্দিন বুলবুল, অধ্যাপক আবিদ রাজা মজুমদার, অধ্যাপক
আব্দুস সহিদ চৌধুরি, সাহিত্যিক নবদ্বীপ সিংহ, সমাজকর্মী খায়রুন নেসা চৌধুরি, আধিকারিক
রণজিত কুমার লস্কর প্রমুখ। বেশ কয়েকটা সংখ্যা বের হয়। কিন্তু বেশিদুর এগোতে পারেনি।
কবির তখন যুগশঙ্খ পত্রিকায় কাজ করত। আমি সেদিন তৈমুর রাজা চৌধুরির কাছে ইচ্ছা প্রকাশ
করলাম সাময়িক প্রসঙ্গ-তে সাংবাদিকতা করার। তিনি কয়েকদিন পরে সম্মতি দিলেন। এদিকে সোনার
কাছাড় পত্রিকায় যোগ দিল আনোয়ার। তিনজন মিলে কাজ শুরু করলাম। দিন নেই, রাত নেই। সাময়িক
প্রসঙ্গ তখন সবেমাত্র দৈনিক হয়েছে। সোনার কাছাড় অন্তিম লগ্নে। স্কুটার চালিয়ে উগ্রপন্থী
অধ্যুষিত পয়লাপুল থেকে শুরু করে লাডুমা, হ্মারখৌলিয়েন, শিবস্থান, শিবপুরি, কুমাছড়া,
বেকড়া ইত্যাদি স্থানে যেতে হত। দেখেছি উগ্রপন্থী (ডাকাত) আর নিরাপত্তারক্ষীদের বোঝাপড়ার
সহাবস্থান। শরীরের লোম খাড়া হয়ে যেত দু’দিকের বন্দুকধারীদের দেখে। ওই সময় ইন্টারনেট
ছিল না। সারাদিন ঘুরে খবর সংগ্রহ করে সন্ধ্যায় ঘুরে আসতাম। তারপর শিলচর গিয়ে পত্রিকা
অফিসে বসে খবর লিখে ক্যামেরার রিল কেটে ফটো দিয়ে ঝড়-বৃষ্টি-কুয়াশা-ভয়ঙ্কর অন্ধকার ভেদ
করে বাড়ি ফিরে আসতাম। মাঝে মাঝে হকার না আসলে নিজে পত্রিকা বিলিও করতাম। তারপর বাঁশকান্দিতে
আবুল বড়ভূঁইয়ার দোকানে বলে কয়ে একটা ফ্যাক্স ম্যাশিন আনালাম। ধীরে ধীরে ওই দোকানে ইমেলের
ব্যবহার শুরু হলে ফটো পাঠানোর ব্যবস্থাও করা হল। ২০০৫ সালে দু’হাজার টাকা দিয়ে একটা
মোবাইল সিম কিনলাম। একটা নোকিয়া ১১০০ মডেলের সেট পেলাম। ২০০৯ সালে সাংবাদিকতাই ছেড়ে
দিলাম। ২০১২ সালে প্রান্তজ্যোতি নতুন করে যাত্রা শুরু করার পর সেখানে কিছুদিন ডেস্কে
কাজ করেছি মাধব ভট্টাচার্য, সঞ্জয় রায়, অসীম দত্ত, অসীম আচার্যদের তত্ত্বাবধানে। যাতায়াতের
অসুবিধা আর আয়-ব্যয়ের সামঞ্জস্য না থাকায় সেখানেও বেশিদিন কাজ করতে পারলাম না। কিন্তু
সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবার নতুন করে নিজস্ব উদ্যোগে শুরু করেছি আরেক ধরণের সাংবাদিকতা।
পরীক্ষা-নিরীক্ষার পর্যায় শেষ হলে তাকে বহু উপরে নিয়ে যেতে চাই।
আরও
অনেক কিছু করেছি জীবনে। সব কথা পাঠকের জন্যে নয়। তার মানে এই নয় যে এসব গোপনীয় ব্যাপার।
লিখছি না এই কারণেই যে পাঠকের অন্তরের তন্ত্রীতে সুর তুলতে পারবে না এসব। লিখে রাখব
অন্য কোথাও। আরেকটা ব্যাপার সুর তুলতে পারে, আমাদের মনে হাসি-কান্নাময় আনন্দের সঙ্গীত
বাজাতে পারে। সেটা কিন্তু পেশা নয় – প্রেম। বেশিদিন বাঁচলে বুড়ো বয়েসে লেখব। তখন এসব
কারো সোনার সংসারে হানা দিলেও হাস্যকর হবে, ঘর ভাঙবে না।
একটা
ঘটনার কথা বলি। ২০১২ সালে আমাকে কেউ গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করত না, এমনকি বিয়ের
কথাও না – সরাসরি জিজ্ঞেস করত ছেলেমেয়ে ক’টা। এমনি এক সময়ে দিসপুরের এক লজের রিসেপশনে
কে একজন যেন হঠাৎ আমাকে ডাক দিল পেছন থেকে। ঘুরে দেখলাম বছর পঞ্চাশের জিন্স পেন্ট টি-শার্ট
পরা এক অসমিয়া ভদ্রলোক। আমাকে ধমক দিয়ে জিজ্ঞেস করল, ‘বিয়ে করছ না কেন?’ অপরিচিত এই
মানুষটিকে আমি গুরুত্ব না দেওয়ার চেষ্টা করলাম। সে আমাকে পাঁচটা কথা বলে উধাও হয়ে গেল।
এর মধ্যে দুটি ছিল তখনকার অতীত বা বর্তমান – হুবহু মিলে গেল। তিনটি ভবিষ্যতের, তার
মধ্যে দুটি মিলেই গেছে। রইল শুধু একটা। যা হিসেব করলে ২০২১ সালে হওয়ার কথা। আমি কিন্তু
এসবে বিশ্বাস করি না। তবুও মনে একটা সুপ্ত প্রতীক্ষা রয়েছে সেই দিনটির। কোনও ভাবেই
এই সম্ভাবনা দেখিনা, কারণ যা সম্ভাবনা ছিল সব করোনার আঘাতে দুমড়ে মুচড়ে পড়েছে।
করেছি এবং বহু সংস্থায় সাময়িক কাজ করেছি।
২০০৩ সালে আমাকে বরাক হিউম্যান রাইটস প্রটেকশন কমিটিতে যোগ দেওয়ার জন্যে অনুরোধ করলেন
নেহারুল আহমেদ মজুমদার। অনেক ইতস্তত করে শেষমেশ ২০০৪ সালে সদস্য হলাম বিএইচআরপিসি-র।
প্রথমটা খুব একটা যোগাযোগ রাখিনি। তারপরে মনে হল সামাজকর্মকে পেশা করলে মন্দ হয় না।
কিন্তু গুড়ে বালি পড়ল। কিছু আজগুবি লোকও এই সংস্থায় কাজ করছেন দেখলাম, যাদের উদ্দেশ্য
ভালো ছিল না। তারপর দেখলাম কিছু লোক এসে কিসের টাকা ফেরত চাইতে শুরু করল, আমি কিছুই
বুঝতে পারছিলাম না। পরে জানলাম, তখনকার সেক্রেটারি নাকি সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে
কিছু টাকা সংগ্রহ করেছিলেন। একদিন শুনলাম ওই সেক্রেটারি নাকি পুলিশের হেফাজত থেকে গা
ঢাকা দিয়েছেন। সেই থেকে নেহারুল সেক্রেটারি হলেন। কিন্তু আমাদের মাথায় তখন ঋণের বোঝা।
টাকাকড়ির ব্যাপারে হবিবুর রহমান চৌধুরি (নববার্তা প্রসঙ্গের মালিক) বা অন্য কেউ কোনও
দায় দায়িত্ব নিতেন না। অতএব নেহারুল দায়িত্ব নিলেন, বাকিটা আমার। এবার সংস্থাকে বাঁচাতে
লেগে গেলাম। তাই নানা প্রজেক্টের আশায় দৌড়ঝাঁপ শুরু করলাম। কানের জল বের করতে আরো জল
ঢালতে শুরু করলাম। একসময় ঋণ নিয়েও বড় বড় অনুষ্ঠানের আয়োজন শুরু করলাম। কিন্তু সব জলে
গেল। কারণ এ ধরণের সরকার বিরোধী সংস্থা কোনও সরকারি অনুদান পায় না। আর বিদেশি টাকা
পাওয়ার মত অবস্থায় আমরা ছিলামও না। আমি তখন কপর্দকশূন্য হয়ে গেলাম। এরই মধ্যে যোগ দিলেন
অলিউল্লাহ লস্কর, নানাভাবে সহযোগিতা করলেন বিচারপতি মাহমুদ হুসেন বড়ভুঁইইয়া। আন্তর্জালের
ব্যবহার করে বিশ্বের নানা সংস্থার সঙ্গে পরিচয় হল। কিন্তু টাকার বন্দোবস্ত হয় না। নিজের
রোজগার আর মার তহবিল থেকে ঋণ শোধ করলাম। এবার সভাপতি হলেন অবসরপ্রাপ্ত আধিকারিক মনীন্দ্র
শঙ্কর গুপ্ত। কোনমতে সদস্যদের চাঁদা দিয়ে কাজ চালিয়ে গেলাম। তবে সংস্থা এক নতুন ধারায়
কাজ করতে শুরু করল। পরিচয় হল বিভিন্ন সংগঠনের সঙ্গে। নানা সংস্থার আয়োজিত প্রশিক্ষণে
যোগ দিলাম। সংস্থায় সদস্যদের যোগ-বিয়োগ চলতেই থাকল। বর্তমানে সভাপতি প্রসেনজিত বিশ্বাস
ও সচিব প্রধান তানিয়া লস্কর। এখন কিছু সংস্থার সঙ্গে পরিচয়কে কাজে লাগিয়ে কিছু কাজ
করার উপযুক্ত টাকাও আসছে। কিন্তু আমার আর নেহারুলের সেই হারানো টাকা ভুল পথে খরচ হওয়ায়
সেই অধ্যায়টা চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন আমিও অন্যান্য পেশায় জড়িত, তাই পেশাদারি সমাজকর্মে
সময় দেওয়া সম্ভব হয় না। বাকি সব গুছিয়ে নিতে পারলে হয়তো আবার পেশাদার মানবাধিকার কর্মীরূপে
ফিরে আসতে পারি।![]() |
| বিধায়ক রাজদীপ গোয়ালার সঙ্গে,২০১৮ |
![]() |
| মন্ত্রী এসএম দেবের সঙ্গে, দিল্লি, ২০০৪ |
![]() |
| সহপাঠীদের সঙ্গে আব্বা |
![]() |
| উচ্চতর মাধ্যমিকের শংসাপত্র |
| বিদায় বেলার কথা |
![]() |
| সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে |
![]() |
| পুরষ্কার দিচ্ছেন ইমাদ উদ্দিন বুলবুল |
![]() |
| প্রয়াত নবদ্বীপ সিংহ ও অন্যান্যরা |
![]() |
| পুরষ্কার বিতরণে.ডা. কেনোয়ার |
| জয়পুরে সম্মানিত |
![]() |
| ধমকি ভরা চিঠি |
আব্বা
কর্তব্য সম্পাদন করতেন পঞ্চাশ আনা, ষোল আনায় তাঁর মনের ক্ষুধা মিটত না। অর্থাৎ বাগপুর
হাইস্কুলে তিনি শুধু রুটিন মাফিক চলা এক শিক্ষকই ছিলেন না। দায়িত্বের বাইরে অনেক কাজ
তিনি স্বেচ্ছায় করে যেতেন। খুব আরামে এসব কাজ করতে পারতেন, তা কিন্তু নয়। বাঁশকান্দি
থেকে বাগপুরের রাস্তা খুব একটা মসৃণ ছিল না। এঁটেল মাটির রাস্তা, মাঝে সাইকেল চলার
‘লিক’, দুপাশে গভীর নালা। সেই রাস্তায় সাইকেল চালাতে গিয়ে কতবার পড়েছেন, কতবার গরু-মহিষের
ধাক্কা খেয়ে নালায় পড়ে কাদা-জলে একাকার হয়েছেন। সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা সেকালে যে
ফিরিস্তা ছিলেন, তা কিন্তু নয়। অনেকবার অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে তাঁকে। বাগপুর
হাইস্কুলের বর্তমান প্রধান শিক্ষক শুক্কুর আহমেদ বড়ভুঁইয়া এক সভায় বলেছেন, ‘একদিন গরমে
অতিষ্ট হয়ে শিক্ষকরা ছুটির আবেদন করলাম। গরম আবার কী – এই বলে চক-ডাস্টার নিয়ে মইন
স্যার ক্লাসের দিকে রওনা হয়ে গেলেন। এই প্রৌঢ়ের মনের জোর দেখে লজ্জিত হয়ে তাঁর আগে
গিয়ে ক্লাসে পৌঁছলাম।’ হয়তো তিনি নিজের শিক্ষক হিসেবে সমীহ করেছেন; সবাই তো আর করত
না। এরকম কোনও এক কারণে তাঁর কাছে আসে এক বেনামি ধমকি ভরা চিঠি। সামলে রেখেছিলেন, এই
সেদিন পেয়ে গেলাম সেই চিঠি। এমন আরও কত প্রতিবন্ধকতা ছিল। ![]() |
| আব্বা ,আমরা ও এক তুতোভাই |
![]() |
| মেয়ের কাছে লেখা চিঠি |
বড়
মাঠ, সুন্দর ঘর, লিচু গাছ, আমগাছ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঝকঝকে চেহারার শিক্ষক-শিক্ষিকা
সব মিলে আমার কাছে স্কুলটি প্রিয় হয়ে উঠল। তখনকার প্রধান শিক্ষক আব্দুল মতিন বড়ভুইয়া
ছিলেন মার সম্পর্কিত মামা। শিক্ষকরা যেন শিক্ষকতার গণ্ডি ছাড়িয়ে কোনও একটা অভিযান চালাচ্ছেন
মনে হত। কয়েকজন শিক্ষক যে খামখেয়ালি ছিলেন না তা নয়। শিক্ষক-শিক্ষিকারা আমাকে বিশেষ
গুরুত্ব দিতেন, কারণ আমিও খুব বাধ্য ছাত্র ছিলাম। দুটি সেকশনেই আমাদের ব্যাচটির প্রায়
সবাই মেধাবি ছাত্র-ছাত্রী হিসেবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই দলের সর্দার
হয়ে গেলাম আমি। মানে আমাকে ক্যাপ্টেন করা হল। ষান্মাসিক পরীক্ষার আগে সহপাঠীদের উদ্বেগ
দেখে কয়েকজনকে নিয়ে গেলাম প্রধান শিক্ষকের কাছে। বললাম, ‘আমরা খুব চিন্তিত। প্রশ্নগুলো
যেন আমাদের পক্ষে কঠিন না হয়।’ মুচকি হাসার চেষ্টা করেও যেন পারলেন না তিনি, মুখটা
হাঁ হয়ে গেল। রাশভারি একজন মানুষের পক্ষে এই হাসিটাও ছিল অট্টহাসির সমান।