মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আমার মতো আমি

আমি কি আমার মত থাকতে পারি?
বৃষ্টি বলে, ভিজে গিয়ে আমার মত হও।
রোদ বলে, জ্বলে পুড়ে আগুন হও।
রাত বলে, মিশে যাও আমার অন্ধকার শরীরে।
আমি কি আমার মত থাকতে পারি?

২৭/১০/২০১৩

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নতুবা জাহান্নামে

আমাকে সবাই বলে, চালাক হও।
ভালবেসে বলে তাই কান পেতে শুনি।
ইশারায় বুঝি এই সতর্কবার্তা,
একা কি আর চলা যায়!
পথের কাঁটা পথে রেখে যেতে হয়,
ঈশ্বরের কাছে সমর্পণ করতে হয়,
হাতের মুঠোয় থাকবে মিছরির ছুরি,
অন্যের মতো অন্নের দানা চুরি করে
ইঁটের পাহাড় গড়ে তুলতে হয়।
নতুবা ভীষণ একা যেতে হয় জাহান্নামে।

13/03/2018