আমাকে সবাই বলে, চালাক হও।
ভালবেসে বলে তাই কান পেতে শুনি।
ইশারায় বুঝি এই সতর্কবার্তা,
একা কি আর চলা যায়!
পথের কাঁটা পথে রেখে যেতে হয়,
ঈশ্বরের কাছে সমর্পণ করতে হয়,
হাতের মুঠোয় থাকবে মিছরির ছুরি,
অন্যের মতো অন্নের দানা চুরি করে
ইঁটের পাহাড় গড়ে তুলতে হয়।
নতুবা ভীষণ একা যেতে হয় জাহান্নামে।
13/03/2018
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন