রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষণজন্মা দিন

জীবনকে হারিয়েও হারাতে পারলাম না,
জীবনকে পেয়েও পাওয়া হল না।
সব পেয়েছি একে একে 
মুষ্টি খুলে দেখি কিছু নেই।
হিসাবের খাতা তন্ন তন্ন করে দেখি
কাউকে কিছুই দেইনি কখনো।

আর কতদিন আছে, বলো বলো!
কিছু পাওয়ার চেষ্টা করে দেখি
কিছু দেওয়া হয়ে যাক।
দিনগুলো বড়ো ক্ষণজন্মা!
২০/৯/২০২৫
বাঁশকান্দি 

সোমবার, ১৬ জুন, ২০২৫

আষাড়

আষাঢ়ের আজ প্রথম দিন
বৃষ্টিহীন
বটের ডালে ফেলল কেবা
হলুদ রোদের আভা।

১৬/৬/২০১৪

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অকালে

বিভ্রান্ত প্রকৃতি এনে দেয় কী স্বাদ কখন!
হামলে পড়ে সেইখানে আমাদের বিভোর মন।
জ্যৈষ্ঠের সকালে তাই শরতের হয় প্রদর্শন।
মিছে প্রেম গলে পড়ে কুয়াশার বেশে।
লুটেপুটে খায় কারা বুভুক্ষুর ক্লেশে।
কীসের ক্ষুধা ছড়ায় পেটে আর দেশে।

23/5/2025
বাঁশকান্দি